ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৭০ শতাংশ , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট পরীক্ষার ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে।
সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১,৮৯২টি কলেজ থেকে নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ১,৫১,৯৪৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
এই পরীক্ষায় গড় পাসের হার ৭০ শতাংশ।বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৭০ শতাংশ
ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ২০ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে।
প্রার্থীদের নিবন্ধন এবং কলেজভিত্তিক ফলাফল সন্ধ্যা ৭টা থেকে www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে যেকোনো অসঙ্গতি বা ত্রুটি সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আরো নতুন শিক্ষা নিউজ সহ সকল ধরনের খবর পেতে আমা দের সাথেই থাকুন। সবার আগে আপডেট খবর পেতে সাথেই থাকুন । আমাদের ওয়েব সাইটে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহবিশ্ব বিদ্যালয়ের সকল খবর পাবেন এবং সকল ধরনের পরিক্ষার খবর আগে পেতে আমাদের সাথেই থাকুন
